আশ্রয়কেন্দ্র চাই

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ প্রায়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। উপকূলবর্তী জেলা যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনাসহ আরো কয়েকটি জেলা বিগত সময়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, সিডর, আইলা ইত্যাদি দুর্যোগের সম্মুখীন হয়েছিল। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ এবং আহত হয়েছিল অনেকে। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় এই যে, এসব জেলায় প্রয়োজনের তুলনায় সাইক্লোন সেন্টার অর্থাত্ আশ্রয়কেন্দ্র অপ্রতুল। প্রতিটি ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে যাতে কোনো মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। এ ব্যাপারে সংশি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. ওসমান গনি শুভ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়