ভারতে পরমাণু বিদ্যুত্ কেন্দ্র চালুর সবুজ সংকেত আদালতের

ভারতের তামিলনাডুর তিরুনেলভেলি জেলায় বিতর্কিত একটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র চালুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার কেন্দ্রটি চালুর বিরুদ্ধে করা রিট খারিজ করে দেয় আদালত। ফলে বিদ্যুত্ কেন্দ্রটি চালু করতে এখন আর কোনো বাধা থাকলো না। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, কুদানকুলাম পরমাণু বিদ্যুত্ কেন্দ্রটি জনগণের স্বার্থে এবং ভারতের জনগণের জন্য এটা গুরুত্বপূর্ণ। রিট আবেদনকারী আদালতকে জানান, সরকারের টাস্কফোর্স কেন্দ্রটির নিরাপত্তার স্বার্থে ১৭টি পদক্ষেপের সুপারিশ করলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি। তবে কেন্দ্রটির পরিচালনাকারীদের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে ১৫টি বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলোও ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।