বেনাপোল স্থল বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১২
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাদের ইউনিয়নের কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে। এ ঘটনায় শ্রমিক সংঘর্ষে জাকির ও মোকছেদ নামে ২ শ্রমিক আহত হয়েছে। শ্রমিকরা জানান, গত ১১ মাসে ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার কাছে তাদের কষ্টার্জিত ৪২ লাখ টাকা পাওনা রয়েছে। প্রতিমাসে তাদের টাকা পরিশোধ করার কথা থাকলেও ইউনিয়ন নেতৃবৃন্দ শ্রমিকদের টাকা পরিশোধ না করে নানা রকম টালবাহানা করছে। সকালে পাওনা টাকা পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।