বরিশাল বোর্ডে পাসের হার ৮৮.৬৩
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১৩
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৫১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ফলাফলের পরিসংখ্যান ঘোষণাকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ্ আলমগীর জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৩ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৬৮৪ জন এবং ছাত্রী ছিল ৩২ হাজার ২৮৬ জন। এদের মধ্যে পাস করেছে ৬৩ হাজার ৫৭৬ জন। যার মধ্যে ছাত্র ৩১ হাজার ৫৪৪ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩২ জন।
শীর্ষে বরিশাল ক্যাডেট কলেজ
এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে। বরিশাল সদর গার্লস স্কুল দ্বিতীয় স্থানে রয়েছে। এ বিদ্যালয়ের ৩৬২ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। বরিশাল জিলা স্কুল রয়েছে তৃতীয় স্থানে। এ বিদ্যালয়ের ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। চতুর্থ স্থানে রয়েছে পিরোজপুর সরকারি বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১১৮ জন পরীক্ষার্থীদের মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। ৫ম স্থান অধিকারী ভোলা সরকারি বিদ্যালয়ের ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।
পয়েন্টের ভিত্তিতে পঞ্চম স্থানের পর পর্যায়ক্রমে যারা বরিশাল শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদের মধ্যে রয়েছে তাসলিমা মেমোরিয়াল একাডেমী। এ বিদ্যালয়ের ৫৩ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। বরগুনা আমতলী একে হাইস্কুলের ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ১৮৯ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। পিরোজপুর স্বরূপকাঠী কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। উজিরপুরের কারফা পাবলিক একাডেমীর ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ঝালকাঠী সরকারি বালক বিদ্যালয়ের ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। উজিরপুরের শের-ই-বাংলা গার্লস স্কুলের ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯ জন পরীক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১ জন। ভোলার দৌলতখান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
ভাণ্ডারিয়ায় ৫৮ জন জিপিএ-৫ পেয়েছে
ভাণ্ডারিয়া সংবাদদাতা জানান, এবাবের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাণ্ডারিয়া উপজেলার মোট ৫৮ শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮ জন এবং ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল মাদ্রাসা থেকে ৫ জন জিপিএ - ৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এসএসসিতে উপজেলায় ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২৫৪। এর মধ্যে পাস করেছে ৯৯০ জন। দাখিলে ৩৮টি মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৫৩২ জন যার মধ্যে পাস করেছে ৫০০ জন। এছাড়া এসএসসিতে ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জন ও বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ জন জিপিএ -৫ পেয়েছে। আল গাজ্জালী ফাযিল মাদ্রাসা থেকে ৩ জন, মাফসার উল উলুম থেকে ৩ জন, মোন্তাজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২ জন, পৈকখালী মোমেনিয়া মাদ্রাসা থেকে ১ জন জিপিএ -৫ পেয়েছে। ভোকেশনালে ১ জন জিপিএ-৫ পেয়েছে।