যশোরে বেড়েছে পাসের হার
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১৫
এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৬২। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮শ ৮৬ জন। যশোর শিক্ষা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে খুলনা জিলা স্কুল। এছাড়া খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল দ্বিতীয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ তৃতীয়, খুলনা সরকারি করনেশন গার্লস হাই স্কুল চতুর্থ ও কুষ্টিয়া জিলা স্কুল পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া খুলনা সদরের ফাতেমা হাইস্কুল ষষ্ঠ, যশোর পুলিশ লাইন স্কুল সপ্তম, খুলনা সদরের ইকবালনগর গার্লস হাই স্কুল অষ্টম, খুলনার ফুলতলার ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল নবম ও যশোর দাউদ পাবলিক স্কুল দশম স্থানে রয়েছে।