কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ ছাড়িয়েছে
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১৫
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৯০.৪১ শতাংশ। বোর্ডে এ বছর ১ লাখ ২৮ হাজার ৬৪২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩০৭ জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৮৫৫ জন।
কুমিল্ল¬া শিক্ষা বোর্ডের অধীন এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো শীর্ষ অবস্থানে রয়েছে কুমিল্ল¬া জিলা স্কুল। এ স্কুল থেকে ৩৬১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণসহ জিপিএ-৫ অর্জন করেছে ৩৩২ জন শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ২২৪ জন। সম্মিলিতভাবে ৩য় স্থানে রয়েছে কুমিল্ল¬া ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ। কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে সকলে এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ অর্জন করেছে। ৪র্থ স্থান অধিকারী কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ১৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ৫ম স্থানে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ১৪৭ জন জিপিএ-৫ পেয়েছে।