মাদ্রাসা, কারিগরিতে মেয়েদের পাসের হার বেড়েছে

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসা ও কারিগরি উভয় বোর্ডেই গত বছরের তুলনায় মেয়েরা ভালো করেছে। এবার মাদ্রাসা বোর্ডে মোট অংশ নেয় ২ লাখ ২১ হাজার ২৫৭জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ১৩ হাজার ৭৮৪জন। ছাত্রী ১ লাখ ৭ হাজার ৪৭৩জন। এরমধ্যে ছাত্র পাস করেছে ১ লাখ ২ হাজার ৩২৫জন। পাসের হার ৮৯ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া ছাত্রী পাস করেছে ৯৪ হাজার ৮৭৪জন। পাসের হার ৮৮ দশমিক ২৮ শতাংশ। গত বছর মাদ্রাসা বোর্ডে মোট অংশ নেয় ২ লাখ ৭৩ হাজার ৬৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৪৭ হাজার ৪০৫ জন। ছাত্রী ১ লাখ ২৫ হাজার ৬৬০ জন। এরমধ্যে ছাত্র পাস করেছে ১ লাখ ৩২ হাজার ৬৩৭জন। পাসের হার ৮৯ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া ছাত্রী পাস করেছে ১ লাখ ৮ হাজার ৯৫৩ জন। পাসের হার ৮৬ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া চলতি বছর কারিগরি বোর্ডে মোট অংশ নেয় ৮৮ হাজার ৩৬০জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬৪ হাজার ১২৪ জন। ছাত্রী ২৪ হাজার ২৩৬ জন। এরমধ্যে ছাত্র পাস করেছে ৫১ হাজার ২২৯জন। পাসের হার ৭৯ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া ছাত্রী পাস করেছে ২০ হাজার ৪৫৯জন। পাসের হার ৮৪ দশমিক ৪২ শতাংশ। গত বছর কারিগরি বোর্ডে মোট অংশ নেয় ৯১ হাজার ১৭০জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬৬ হাজার ২৩০ জন। ছাত্রী ২৪ হাজার ৯৪০ জন। এরমধ্যে ছাত্র পাস করেছে ৫৩ হাজার ১৭২জন। পাসের হার ৮০ দশমিক ২৮ শতাংশ। এছাড়া ছাত্রী পাস করেছে ২০ হাজার ৩৯৪ জন। পাসের হার ৮১ দশমিক ৭৭ শতাংশ।