৫ হাজার ৯২ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২২ প্রতিষ্ঠানে পাস ০%
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৬
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৪৬৬টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। অন্যদিকে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আবার এই ২২ প্রতিষ্ঠানের মধ্যে ১৭টিই মাদ্রাসা বোর্ডের। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি তারমধ্যে ঢাকা বোর্ডে দুইটি, রাজশাহীতে একটি, বরিশালে একটি ও দিনাজপুর বোর্ডে একটি প্রতিষ্ঠান। কুমিল্লা, যশোর, সিলেট ও কারিগরি শিক্ষা বোর্ডে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে কেউ পাস করেনি। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর আওতায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে তারমধ্যে ঢাকা বোর্ডে ৩৪৯টি, রাজশাহীতে ৬৬৭টি, কুমিল্লায় ১৭৫টি, যশোরে ৪৯৬টি, চট্টগ্রামে ৮৪টি, বরিশালে ১৪৩টি, সিলেটে ৮৪টি, দিনাজপুরে ৪৫৪টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান।