পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এগিয়ে ছেলেরা
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৬
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি সবদিক থেকেই এগিয়ে আছে ছেলেরা।
চলতি বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী লাখ ৯৭ হাজার ৩৪ জন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৫ হাজার ৮৭৮ এবং ছাত্রী ৬ লাখ ৩১ হাজার ১৫৬ জন। মোট ছাত্র পাস করেছে ৫ লাখ ৯৩ হাজার ৮৩৮ জন। পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। অপরদিকে মোট ৫ লাখ ৬০ হাজার ৯৪০ জন ছাত্রী পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ। শুধু পাসের হারে নয়, জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে ছাত্ররা। মোট ৫২ হাজার ৩৯২ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ৩৮ হাজার ৮৩৪ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।