বিদেশের কেন্দ্রে পাসের হার ৯৭.১৯%
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৬
বিদেশে অবস্থিত কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষায় গড়ে ৯৭ দশমিক ১৯ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে তিনটি কেন্দ্রে শতভাগ পাস করেছে। বিদেশি কেন্দ্রে ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন।
ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরে সাতটি স্থানে পরীক্ষা হয়েছে। জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৯৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে ৪৭ জন পেয়েছে জিপিএ-৫। রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। ত্রিপলীর বাংলাদেশ কমিউনিটি স্কুল থেকে চারজন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। একজনও জিপিএ-৫ পায়নি। কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ মাসনুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল থেকে ৬০ জন পরীক্ষা দিয়ে ৫৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। আবুধাবির বাংলাদেশ ইসলামী স্কুল থেকে ১৫ জন পরীক্ষা দিয়ে ১৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন। বাহরাইনের বাংলাদেশ স্কুল থেকে ১৫ জন পরীক্ষা দিয়ে ১৩ জন পাস করেছে। কেউ জিপিএ-৫ পায়নি।