শেলটেক ফেয়ার শুরু আজ
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:৩৮
দেশের খ্যাতনামা রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেলটেকের উদ্যোগে আজ থেকে ২১ দিনব্যাপী ‘শেলটেক মে ফেয়ার’ শুরু হচ্ছে। প্রায় চার শতাধিক এ্যাপার্টমেন্ট ও নিজস্ব জমি নিয়ে এই মেলায় যে কোন প্রকল্পে বুকিং দিলেই ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা থাকবে। এছাড়া মেলায় নির্দিষ্ট এ্যাপার্টমেন্টে বুকিংয়ে লটারিতে টয়োটা গাড়ি ও জমি বুকিং-এর ক্ষেত্রে জমি জেতার আকর্ষণীয় সুযোগ রাখা হয়েছে। যারা এ্যাপার্টমেন্ট ও জমি কিনবেন তারা ৭০ শতাংশ ঋণ সুবিধাও পাবেন।
এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেলটেক-এর পান্থপথ অফিসে চলবে আগামী ৩১ মে পর্যন্ত।