জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল

আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহবান করা হয়েছে। ১৪৩৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র লাইলাতুল মিরাজের তারিখ নির্ধারণ করার বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামীকাল মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে দ্রুত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানাতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বর:৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।