অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

ইত্তেফাক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বৈচি ইন্টারন্যাশনালের মালিক কে এম আরিফুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের, উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।