প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ এককথায় প্রকাশ: টহল— পাহারা দেওয়া। রক্তরঞ্জিত— রক্ত দিয়ে লাল হয়েছে এমন। রণক্ষেত্র— যেখানে যুদ্ধ হয়। শয়ান— শুয়ে আছে এমন। স্বাধীনতা— অন্যের অধীন নয় এমন। সমার্থক শব্দ: বীর— সাহসী, তেজস্বী। অনুরাগ— স্নেহ, আদর। অন্তরীক্ষে— আকাশ, মহাশূন্য। নিথর— স্থির, শান্ত। রণক্ষেত্র— যুদ্ধের মাঠ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ক) নূর মোহাম্মদ শেখ কে? তিনি কীভাবে মৃত্যুবরণ করেন? উত্তর: নূর মোহাম্মদ শেখ একজন বীরশ্রেষ্ঠ। গোয়ালহাটি গ্রামে যুদ্ধ করার সময় হঠাত্ মর্টারের গোলা এসে লাগে তাঁর পায়ে। গোলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল তাঁর পা। তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন। তবুও যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহিদ হলেন। খ) রুহুল আমিনের কীভাবে মৃত্যু হয়েছিল? ্্্্্্উত্তর: একটা বোমারু বিমান থেকে মুক্তিযোদ্ধাদের জাহাজে বোমা এসে পড়লে রুহুল আমিন বিএনএস পলাশ নামক জাহাজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদী সাঁতরে পাড়ে উঠে বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু নদী তীরে তখন রাজাকার আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। গ) মুন্সী আবদুর রউফ মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিলেন? উত্তর: একাত্তরের ৮ই এপ্রিল মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করে। পাকিসত্মানি সৈন্যরা ৭টি স্পিডবোট ও ২টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের ৭টি স্পিডবোটই ডুবে যায়। কিন্তু হঠাত্ একটা গোলা এসে পড়ল মুন্সী আবদুর রউফ এর উপর, তিনি শহিদ হলেন। ঘ) দুইজন বীরশ্রেষ্ঠের নাম, জন্ম ও পেশা লেখ। উত্তর: নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইপিআরে চাকরি করতেন। মুন্সী আবদুর রউফ ১৯৪৩ সালের ১লা মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। ক্রিয়াপদের চলিত রূপ: ক) লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করিয়াছি। খ) বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করিয়া লইয়াছি। গ) বোমার আঘাত থাকিয়া রুহুল আমিন রক্ষা পাইলেন। ঘ) বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়িয়া রহিল তার নিথর দেহ। ঙ) পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবিয়া গিয়াছিল। উত্তর: ক) লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি। খ) বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি। গ) বোমার আঘাত থেকে রুহুল আমিন রড়্গা পেলেন। ঘ) বাংলার রক্তরঞ্জিত মাটিতে পড়ে রইল তার নিথর দেহ। ঙ) পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল।