নাগরপুরে ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১০ মে ২০১৩, ২০:৫৫
টাঙ্গাইলের নাগরপুরে ভাঙ্গারী ব্যবসায়ী খুন হয়েছেন। তার নাম মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতা আব্দুল বারেক তুষ্ট মন্ডল, বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গোনাড়িতলা গ্রামে। গতকাল শুক্রবার সকালে নাগরপুর থানা পুলিশ পাকুটিয়া ইউনিয়নের নাথুরা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লতিফের বাড়ির পরিত্যক্ত কূপ থেকে তার লাশ উদ্ধার করে। জানা গেছে, নিহত রবিউল নাগরপুরে লতিফ চেয়ারম্যানের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছিল। ব্যাবসার টাকা পয়সার লেনদেন নিয়ে তার সহযোগী সুমন ও ফজলুর সঙ্গে বিরোধ ছিল। গত সোমবার রবিউল নিখোঁজ হয়।