এএফপি
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রতিষেধকের ব্যবহার বাড়াতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে ভাইরাসটির সর্বশেষ প্রাদুর্ভাবে ১ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।
ইতোমধ্যেই দেশটির ১ লাখ ১১ হাজার লোক প্রতিষেধক টিকা গ্রহণ করেছে। এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে ও আক্রান্তদের সংস্পর্শে গিয়েছে তাদের সবাইকে প্রতিষেধক দেওয়া হয়েছে; কিন্তু অব্যাহত সংঘর্ষ ও অস্থিরতার কারণে প্রতিষেধক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।