আজকের রাশিফল

১২ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ২৯ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১লা রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্র । শুভরত্ন: পোখরাজ ও হীরক । প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, উচ্চাভিলাষী। নিজস্ব ধ্যান-ধারণা ও পরিকল্পনা দ্বারা আপনার জীবন নিয়ন্ত্রিত। আপনি মিশুক ও সামাজিক। তবে নেতৃত্ব করতে চান। তবে জনজীবনের প্রতি আপনার আকর্ষণ প্রবল। যে কোনো অন্যায় অবিচার আপনাকে ক্ষুব্ধ করে। আপনি প্রতিবাদ করেন। তাই আপনাকে অনেক শত্রুতার মোকাবিলা করতে হতে পারে। সাফল্য লাভের জন্য প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়া আপনার জন্য সহজ হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ক্লোরেন্স নাইটিংগেল, ঐতিহাসিক ইবনে আল আতির, পদার্থ বিজ্ঞানী উইলিয়াম ফ্রান্সিস জুকি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ নিজেকে চারদিকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করুন। একাধিক সূত্র থেকে কিছু সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। যাই করবেন ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে করুন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। অন্যের সমস্যা নিয়ে মাথা না ঘামালেই ভালো করবেন। কারো সমস্যায় নিজেকে জড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। আত্মীয়-স্বজনের কোনো বিরোধে মাথা না ঘামালেই ভালো করবেন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। বিনোদন শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। লেনদেনের ব্যাপারে কারো সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। অহেতুক মানুসিক অশান্তিতে ভুগবেন। রাজনৈতিক ঝামেলায় জড়ানো ঠিক হবে না। শিক্ষার সাথে সমাজ ব্যক্তিদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মন খুব একটা ভালো থাকবে না। অকারণ দুশ্চিন্তা মনের উপর চাপ সৃষ্টি করতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কাজকর্ম বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো কারণেই অধৈর্য হওয়া ঠিক হবে না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। দৈনন্দিন কাজে অগ্রগতি আশানুরূপ নাও হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যেকোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ভোগ্যপণ্যের জন্য ব্যবসায়িক দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার সম্ভাবনা আছে। তাড়াহুড়া করে ক্রয়-বিক্রয় না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। গুরুজনদের সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তিত হতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ সাংস্কৃতিক ক্রিয়াকর্মে সাফল্য আসতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কাজকর্মের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময় তবে আকস্মিক কোনো বিপদের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। শরীর খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ক্লান্তিবোধ করতে পারেন। নির্জনতা আজ আপনাকে শুভ ফল দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কাজের চাপের জন্য দুশ্চিন্তায় ভুগবেন। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। ব্যবসায়ে কাঙ্ক্ষিত লাভ নাও হতে পারে। আজ কোনো ধরনের আঘাত পেতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পেতে পারেন। অমীমাংসিত কাজের সমাধা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যের লাভযোগ আছে। ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসায় আপনার জন্য শুভ। কারো সম্পর্কে কোন বিরূপ মন্তব্য না করলেই ভালো করবেন। কোনো কারণে হঠাত্ উত্তেজিত হয়ে যেতে পারেন। উত্তেজনা আপনার জন্য সুফল নাও দিতে পারে।