গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

অস্ট্রেলিয়ার রোটারি হেলথ এর উদ্যোগে সম্প্রতি স্থাপিত হয় একসাথে সবেচেয়ে বেশি মানুষের কাগজের টুপি পড়ে একত্রিত হবার বিশ্ব রেকর্ডটি। একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে এদিন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি শহরে একত্রিত হয়েছিলেন ৮১৭ জন। আর এ সময় এদের প্রত্যেকের মাথাতেই শোভা পাচ্ছিল লাল রঙের কাগজের তৈরি টুপি। উল্লেখ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের শারীরিক ও মানসিক নানা বিষয় নিয়ে সেবা দেওয়া ও গবেষণা পরিচালনার কাজই করে অস্ট্রেলিয়ান রোটারি হেলথ নামের এই সংগঠনটি।