‘আয়োজনে আমন্ত্রণ’-এ দিলরুবা খান ও তার মেয়ে শিমুল খান

দিলরুবা খান নামটির মধ্যেই রয়েছে ঐতিহ্যের দ্যুতি। সংগীতের আয়নায় আমরা যখন তাকে দেখি তখন শ্রদ্ধা ও ভালোবাসায় মনটা ভরে ওঠে। দিলরুবা খানের গানের সুরের মতোই উজ্জ্বল-উচ্ছল তার মেয়ে শিমুল খান। মা দিবসে জিটিভি প্রচার করবে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারা দেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়ীক ঘটনাবলিসহ নানাবিধ বিষয়। পাশাপাশি জিটিভির প্রতিদিনকার অনুষ্ঠানমালা দর্শদের জানানো হয়। মা ও মেয়ে জানাবেন তাদের সুখময় জীবনের নানা জানা-অজানা সব স্মৃতি। উর্মি নূর বিনতে গিয়াস এবং এলিনার উপস্থাপনায় ও সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ বরিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।