‘ঘরে ঘরে গানের উত্সব’-এ মিতা হক ও তার মেয়ে জয়িতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ১৯:১৯
আজ বিশ্ব মা দিবস। এই উপলক্ষে দেশের সবক’টি চ্যানেলই আয়োজন করেছে ‘মা’কে ঘিরে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় আজ দুপুর ২টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘ঘরে ঘরে গানের উত্সব’। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ও তার মেয়ে জয়িতা। আর বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী নীলা তাপসী খান ও তার মেয়ে মেহজাবিন। অনুষ্ঠানে বিভিন্ন গান পরিবেশনের পাশাপাশি বলবেন নিজের মধ্যে নানা সম্পর্কের কথা। থাকছে সরাসরি দর্শকদের টেলিফোন আলাপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কায়নাত খান।