বিনোদন প্রতিদিন চয়েজ

‘আমি ও মা’তে ফাতেমা তুজ জোহরা

নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভীর উপস্থাপনায় প্রথমবারের মতো একই সাথে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, তার মেয়ে তমা ও নাতনী আমেনা। বিশ্ব মা দিবস উপলক্ষে চ্যানেল সিক্সটিনের জন্য নির্মিত এ অনুষ্ঠানটির নাম ‘আমি ও মা’। অনুষ্ঠানে আসা প্রসঙ্গে ফাতেমা তুজ জোহরা বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছি অসংখ্যবার। তবে এবারই প্রথম কোনো অনুষ্ঠানে আমার মেয়ে ও নাতনীসহ অংশ নিলাম।’ অনুষ্ঠানের শেষে মায়ের সাথে একসঙ্গে নজরুল সংগীতও পরিবেশন করেছি।’ চ্যানেল সিক্সটিনে ‘আমি ও মা’ প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে।