চৌমুহনীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

বাণিজ্যিক শহর চৌমুহনীতে অবাধে কয়েকস্থানে নিষিদ্ধ পলিথিন তৈরি ও বেশ কয়েকটি মার্কেটে মজুত ও প্রকাশ্যে বিক্রি হচ্ছে। একশ্রেণির রাজনৈতিক ক্যাডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসব পলিথিন ব্যবসায়ীদের সহায়তা দিচ্ছে। বৃহত্তর নোয়াখালী জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর বিভিন্ন মার্কেট ও গলিতে ঘুরে ও কতিপয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়, চৌমুহনী শহরের হকার্স মার্কেট, হকার্স মার্কেটের পূর্ব পাশে খালেক মিয়ার বাসার উত্তরে, দক্ষিণ বাজার, ডেলটা গেট সংলগ্ন, করিমপুর রোডসহ ৭/৮টি স্থানে অবাধে দিন রাত নিষিদ্ধ পলিথিন তৈরি হচ্ছে।