\ভারতীয় নাগরিকের লাশ ফেলে গেল বিএসএফ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:২৬
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ধরমপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী গরু ব্যবাসায়ী ভেবে ভারতীয় এক নাগরিককে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর নিহত স্বরুপ শিকারীর (১৩) লাশ কাঁটাতারের এপাশে ফেলে দেয় বিএসএফ।
গতকাল শনিবার সকালে তাকে কাঁটাতারের এপাশে ফেলে দিলে উভয় দেশের সীমান্তবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
সীমান্ত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ওপাশে ভারতের ধরমপুর ক্যাম্পের বিএসএফ শুক্রবার রাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী ভেবে ধরমপুরের উতাং শিকারীর ছেলে স্বরুপ শিকারীকে আটক করে। স্বরুপকে ক্যাম্পে নিয়ে বিএসএফ তার ওপর অমানুষিক নির্যাতন করে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।