বেনাপোল চেকপোষ্টে পোর্ট এন্ট্রি ভিসা চালু
শাজাহান সবুজ, বেনাপোল (যশোর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:২৬
বেনাপোল চেকপোষ্ট দিয়ে এই প্রথম ভারত-বাংলাদেশের মধ্যে পোর্ট এন্ট্রি ভিসা চালু হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালু হয়েছে। প্রথম পর্যায়ে শুধু কূটনীতিক ও সরকারি চাকরিজীবীরা এ সুযোগ পেলেও পরবর্তীতে অন্য পেশাজীবীরাও এ সুযোগের আওতায় আসবেন।
ভারত-বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো বেনাপোল চেকপোষ্ট দিয়ে পোর্ট এন্ট্রি ভিসা চালু হয়েছে। চিকিত্সা, সরকারি চাকরিজীবী, সাংবাদিক, আমদানি-রফতানিকারক, জনপ্রতিনিধি, ভিআইপি ও সিআইপিদের ক্ষেত্রে মাল্টিপল ভিসাসহ ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য ভিসা প্রথা শিথিল করা হয়েছে। সে ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনের নির্দেশে ২৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোষ্ট দিয়ে পোর্ট এট্রি ভিসা চালু হয়েছে।
বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় দূতাবাসের ভিসা ছাড়াই সরকারি চাকরিজীবী পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের নতুন এ ব্যবস্থায় যাতায়াতকারী সরকারী চাকরিজীবীরা এখন মহাখুশি। এ ক্ষেত্রে তাদের পাসপোর্ট ছাড়া তাদের সাথে আনতে হচ্ছে সরকারি দপ্তরের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি এবং বিদেশ ভ্রমণে অনাপত্তি প্রত্যায়নপত্র (এনওসি) ।