পীরগাছায় পুলিশ হত্যার গুলিবিদ্ধ আসামী আটক

রংপুরের পীরগাছায় জামায়াত-শিবিরের হরতাল চলাকালে পুলিশকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিবির নেতা আশেকুর রহমানকে (১৮) শনিবার গ্রেফতার করা হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, ২৮ ফ্রেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা পীরগাছা থানার পুলিশ সদস্য মোজাহার আলীকে (৪৮) পীরগাছা রেল স্টেশন এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটে। এমতাবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ মার্চ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পীরগাছা থানায় ৬৮ জনের নাম উল্লেখসহ ১২শ’ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হরতাল চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।