মহেশখালীতে
এক বিধবা খুন
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:২৮
মহেশখালীতে এক বিধবা হিন্দু মহিলা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে মহেশখালী পৌর এলাকার দীঘির পূর্ব পাড়ে। নিহত মহিলা স্থানীয় দক্ষিণ হিন্দুপাড়া গ্রামের মৃত কাজল দে’র স্ত্রী শান্তি বালা দে (৩০)। নিহত শান্তি বালার ১৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। শান্তি বালা দে বিভিন্ন বাসা বাড়িতে ঠিকা ঝি’র কাজ করত। প্রতিদিনের ন্যায় শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যায় ইসহাক ম্যানশনে। এরপর আর সে বাসায় ফিরে আসেনি। পরে তার লাশ উদ্ধার হয়।