কুমিল্লায় হাউজিং এস্টেটের নির্বাচন

কুমিল্লা হাউজিং এস্টেট কল্যাণ পরিষদের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সচিব মো. গোলাম মাওলা মজুমদার এন.ডি.সি ও সাধারণ সম্পাদক পদে মো. এম.আর খান নির্বাচিত হয়েছেন। ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান, এম. আলী আহমেদ, কাজী আবদুল বাতেন, জাহিদ হোসেন খসরু, মনিরুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এম.এ হামিদ মাসুক, দেওয়ান সালাউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া, গোলাম ফারুক সমীর, প্রকৌশলী আবদুল মোতালেব, গোলাম মোস্তফা, মো. হারুনুর রশিদ।