অজ্ঞাত রোগে মারা
যাচ্ছে রাস্তার গাছ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:২৯
ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারি রাস্তার দু’পাশে থাকা মরা গাছগুলো এখন জনসাধারণের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, ১৯৯১-৯২ অর্থ বছরে উপজেলার প্রধান প্রধান সড়ক এবং গ্রামীণ রাস্তার দু’পাশে হাজার হাজার শিশু, আকাশমনি, মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বনবিভাগ। বর্তমানে গাছগুলোর বয়স প্রায় ২০-২১ বছর। ফতেপুর হতে মাতাজি রাস্তার উপর রোপণকৃত গাছগুলোর মধ্যে শিশু প্রজাতির গাছগুলো বেশ লম্বা আকার ধারণ করার পর অজ্ঞাত রোগের কারণে মারা যাচ্ছে। আর এ সুযোগে রাতের অন্ধকারে কিছু লোক মরা এবং বিভিন্ন সময় ঝড়ে পড়ে যাওয়া গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। উপজেলার আমাইতাড়া-আগ্রদ্বিগুন, পিড়লডাঙ্গা-ইসবপুর, ফতেপুর-মাতাজিসড়কসহ গ্রামীণ রাস্তার উপর রোপণকৃত এসব মরা গাছগুলো জরুরিভিত্তিতে স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে বিক্রয় করলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় হতো।