কাঠালিয়ায় জেপি’র কার্যালয় উদ্বোধন

জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়নের নতুন দলীয় অফিস উদ্বোধন উপলক্ষে এক সভা শুক্রবার স্থানীয় কৈখালী বাজারে অনুষ্ঠিত হয়। জেপি ইউনিয়ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মালেক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপি উপজেলা আহবায়ক মোঃ এনায়েত হোসেন খসরু। বিশেষ অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন জেপি ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ আঃ বারেক হাওলাদার, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, উপজেলা যুব সংহতির নেতা মোঃ মোস্তাফিজুর রহমান সেন্টু, মোঃ মামুন হাওলাদার, মোঃ আঃ লতিফ, মোঃ জাহাঙ্গীর হোসেন, জেপি সদস্য মোঃ সেলিম হাওলাদার, ছাত্র সমাজের উপজেলা আহবায়ক এইচ এম এলেন, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান মিতু পঞ্চায়েত প্রমুখ।