ভৈরবে ঝুঁকিপূর্ণ
ভবন চিহ্নিতকরণ অভিযান শুরু
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৩০
ভৈরবে মেয়াদ উত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে পৌর মেয়রের নেতৃত্বে শহরের ভৈরব বাজারে অভিযান চালিয়ে প্রথম দিনেই প্রায় শতাধিক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। এ সময় পৌর প্যানেল মেয়র আরিফুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. শরীফুল ইসলাম, কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন, মোমেন সিকদারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মেয়র হাজী মো. শাহিন বলেন, ভৈরব বাজার পুরাতন একটি বাণিজ্যিক কেন্দ্র। ইতিমধ্যে অসংখ্য বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছি।