বোদায় ছাত্র লীগের সম্মেলন
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৩১
বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন ছাত্র লীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার মাড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এতে উপস্থিত ছিলেন। বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আলম ছিদ্দিক তেনজিন সম্মেলনের উদ্বোধন করেন। ইউনিয়ন আহবায়ক আহসানুর হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সম্পাদক ফারুক আলম টবি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছার।