ছাতকে সওজের
রাস্তা নির্মাণ
কাজ বন্ধ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৩১
ছাতক পৌর শহরের কালিবাড়ি হতে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে একমাস ধরে। রাস্তা নির্মাণ কাজ একমাস ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তার পাশে যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ১৬ ফুট প্রস্থের ৮ ফুটের মধ্যে কাদা ও পানি জমে রয়েছে। ফলে যানবাহন ও সাধারণ লোকজনসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তার কারণে। শিগগিরই এ প্রকল্পের কাজ শেষ না করা হলে পথচারীদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সিলেটের আদর্শ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ লক্ষ টাকার এ কাজটি নিয়ে ১৬ ফুট প্রস্থের ১১৫ মিটার রাস্তার কাজের এক অংশের কাজ সমাপ্ত করেছে। একমাস ধরে অন্য অংশের কাজে হাত দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্পন্ন কাজের অংশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করারও অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।