ভাণ্ডারিয়ায় বিহারী পাইলট স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:০৭
গত শুক্রবার বিকালে ভাণ্ডারিয়ায় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত এসএসসি পরীক্ষায় ঐ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, প্রধান শিক্ষক সঙ্কর কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নিজামুল হক নান্না, আঃ রশিদ মৃধা, অধ্যক্ষ আবুল বাসার বাদশা, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম আযাদ, মোসাম্মত্ নাসিমা আক্তার, সঞ্জীব কুমার মজুমদার, পরিচালনা পর্ষদের সদস্য রেজা আহম্মেদ দুলাল, কৃতী শিক্ষার্থী আবি আবদুল্লা সিয়াম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল, সমাজ সেবক আঃ মালেক শরিফ, মানবাধিকার সংস্থার উপজেলা সভাপতি মোঃ সামজিদ হোসেন মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ ফাকরুল আজিজ, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।