আড়াইহাজারের কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস

আড়াইহাজার উপজেলা কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। স্কুলের প্রধান শিক্ষক আঃ রহমান জানান, ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলে পাস করেছে। এর মধ্যে ২ জন জিপিএ ৫ পেয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার দুপুরে স্কুলের পক্ষে তাদের সংবর্ধনা দেয়া হয়। স্কুলের সভাপতি এডভোকেট ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম মানিক। এতে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।