পীরগঞ্জে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় এবারও শীর্ষে
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:০৯
পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা সদরের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলে উপজেলার পরপর ৩ বার শীর্ষস্থান দখল করেছে এ বিদ্যালয়টি। পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ১৫ জন, কছিমন নেছা বালিকা বিদ্যালয় থেকে ৪ জন, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেলেও মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।