ইসলামী ব্যাংকের অভিনন্দন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের অভিনন্দন জানিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে এবং সামনের দিনগুলোতে তাদের এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ব্যাংক আশা করে। শিক্ষার্থীরা কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য দেশ গড়ার কাজে নিয়োজিত করবে। ইসলামী ব্যাংক প্রতিবছর এসএসসি ও সমমান পরীক্ষায় যে সব মেধাবী গরীব, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে তাদের মধ্য হতে ২০০ ছাত্র ও ২০০ ছাত্রীকে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য মাসিক ভিত্তিতে বৃত্তি প্রদান করে থাকে। -প্রেস বিজ্ঞপ্তি