শোক সংবাদ
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:৪৮
লোকমান পেয়ারী
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও এছাক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ লোকমান পেয়ারী (৬৭) দক্ষিণ মধ্যম হালিশহর সল্টগোলা রেলক্রসিংস্থ নিজ বাসভবনে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
হাফেজা বেগম
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সাখাওয়াত উল্লার বড় বোন হাফেজা বেগম (৫৫) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
লুত্ফুন নাহার বিনু
সাংবাদিক ও কবি মহীউদ্দিন আহমদের স্ত্রী লুত্ফুন নাহার বিনু (৯৫) গতকাল কুমিল্লার পয়ালগাছা চৌধুরী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলেসহ নাতি-নাতনি এবং বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।