কাদের সরকার সচিব হলেন

সরকারের অতিরিক্ত সচিব এম এ কাদের সরকারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) অ্যাসোসিয়েশনের সভাপতি কাদের সরকারকে এর আগে রাষ্ট্রপতির কোটায় অতিরিক্ত সচিব করা হয়েছিল। তখন তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) ছিলেন। রাজস্ব প্রশাসনে তার বিশেষ অভিজ্ঞতার অবদান রয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব নিয়োগ সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। এম এ কাদের সরকার বিসিএস-৮২ ব্যাচ ফোরামের মহাসচিব এবং অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ। প্রসঙ্গত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বর্তমান সচিব ড. মিহির কান্তি মজুমদারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে।