উদ্দীপনা সংবাদ

ঢাবি ব্যবস্থাপনা বিভাগের দেয়াল উপস্থাপনা

ঢাবি ব্যবস্থাপনা বিভাগের ১৬তম ব্যাচের মহাদেশভিত্তিক বিভিন্ন দেশের তথ্য সংবলিত ছবি ও সার্বিক চিত্রের মাধ্যমে দেয়াল উপস্থাপনার আয়োজন করা হয়। অভিনব এ উপস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশের বৈশিষ্ট্য আবির্ভূত হয়েছে ছোট্ট একটি ক্লাসরুমে। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এক একটি গ্রুপ এক একটি মহাদেশকে উপস্থাপন করেছে। মহাদেশের অধীনে প্রত্যেকটি দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থা, খাদ্যভ্যাস, ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক স্থান ও ঘটনা, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থান ইত্যাদি ফুটে উঠেছে দেয়াল উপস্থাপনায়। কোন কোন শিক্ষার্থী তাদের পোশাক-পরিচ্ছদ ও আচরণে প্রতিনিধিত্বকারী দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছে। বিভিন্ন রকম খাবার, পোশাক-পরিচ্ছদ,মৃিশল্প, কারুশিল্প, যুদ্ধাস্ত্র ও বিশেষ বিশেষ জিনিসপত্রে সে দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছে। সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের তরুণ ও সৃজনশীল শিক্ষক মো. মেছবাহ উদ্দীন।