ইন্টারন্যাশনাল ফোর্বস ম্যাগাজিন ২০১২
কতিপয় আত্মবলীয়ান নারী
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০২
ইংলাক সিনাওয়াত্রা
৪৬ বছর বয়সী থাইল্যান্ড কন্যা ইংলাক সিনাওয়াত্রা হচ্ছেন থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি কেনটাকি স্টেট ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনের উপর মাস্টার্স ও চেন্জএন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে সেদেশের অর্থনীতিতে তার অবদান অসামান্য। ২০১১ সালের জরিপ অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সিনাওয়াত্রার ভাই দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার শাসনামলে প্রতিবাদকারী জনগণ রাজপথে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের ফলে প্রায় ১০০ জন নিরীহ প্রতিবাদকারী পুলিশের গুলিতে প্রাণ হারায়। যার ফলে ২০০৬ সালে থাকসিন সিনাওয়াত্রার শাসনামলের পতন ঘটে। ইংলাক সিনাওয়াত্রা হচ্ছেন তার পুরোপুরি ভিন্নমতাদর্শী, তিনি দাঙ্গা-হাঙ্গামা বা রক্তপাতের রাজনীতিতে বিশ্বাস করেন না।
----
এ্যারিআন্না হাফিংটন
৬৩ বছর বয়সী মার্কিনী কন্যাখ্যাত হাফিংটন হচ্ছেন একজন গ্রিক আমেরিকান লেখক ও সিন্ডিকেট কলামিস্ট। তার বিখ্যাত সংবাদ ওয়েবসাইট হাফিংটন পোস্টের জন্য তিনি পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি হাফিংটন পোস্ট এওএল’র এডিটর ইন চিফ হিসেবে কর্মরত রয়েছেন। রাজনৈতিক ক্ষেত্রে তিনি তার উদার মানসিকতার কারণে ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে একজন জনপ্রিয় ভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেন। তার আর একটি উল্লেখযোগ্য পরিচয় হচ্ছে তিনি হলেন রিপাবলিকান মহাসভার সদস্য মাইকেল হাফিংটন’র প্রাক্তন স্ত্রী। ২০০৩ সালে হাফিংটন ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনে গভর্নর পদে একজন স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০১১ সালে এওএল’র হাফিংটন পোস্ট কোম্পানির অর্জিত আয় দাঁড়ায় ৩১৫ মিলিয়ন ডলার যার পুরো কৃতিত্বের দাবিদার হাফিংটন। ২০১১ সালের শেষের দিকে এওএল’র বিক্রিত অনলাইন সংবাদপত্র, হাফিংটন পোস্ট ও একটি নব্য সংবাদপত্রের বিপণন প্রসারের ফলে জাতীয় প্রতিবেদনে উক্ত বছর তিনি পুলিত্জার পুরস্কার লাভ করেন। হাফিংটন পোস্ট সাইটের ফোকাস স্বরূপ এওএল’র বিস্তৃত পরিধি হচ্ছে কানাড, ফ্রান্স, গ্রেট ব্রিটেন পর্যন্ত, এ ছাড়া জুনের মাঝামাঝি সময়ে ইতালি ও মাদ্রিদ এ হাফিংটন পোস্ট নামে একটি নতুন স্প্যানিশ সংস্করণ চালু করা হয়।
---
ন্যান্সি পিলোসি
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভের সংখ্যালঘু নেতা ন্যান্সি পিলোসির জন্ম ১৯৪০ সালের ২৬ মার্চ। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের ৬০ তম বক্তা হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের উক্ত অফিসটিতে তিনি ছিলেন প্রথম নারী যিনি আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ র্যাংকিংধারী নারী রাজনীতিবিদ। পিলোসি ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সংখ্যালঘু হুইপ হিসেবে কাজ করেন। ২০১০ সালের ১৭ নভেম্বর তিনি ডেমেক্রেটিক নেতা হিসেবে নির্বাচিত হন এবং ১১২ তম কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রিত সংখ্যালঘু নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এফআইপিএস-এ কংগ্রেস সম্পর্কিত নেতাদের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করার সময় প্রতিনিধিরা এবং হাউসের সাবেক স্পিকার ও সংখ্যালঘু নেতা হিসেবে আলোচনার টেবিলে পিলোসিই ছিলেন একমাত্র মহিলা নেত্রী।