ত রু ণী ক থা
শামীম আরা স্নিগ্ধা
শিক্ষার্থী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় মহিলা অঙ্গন প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০৩
বেগম রোকেয়া আর সুফিয়া কামালের স্বপ্নের স্বদেশ তৈরি হওয়ার সময় এলেও সাভারের গার্মেন্টস ট্রাজেডি দেখে আমার হূদয়টা গভীরভাবে আহত হয়েছে। দিনের শুরু থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটা মূহূর্ত যেন হতভাগ্য গার্মেন্টস কর্মীদের মুহুর্মুহু আর্তনাতের শব্দ শুনতে পেয়েছি। যার অধিকাংশই ছিল কম বয়সী নারী শ্রমিক। দরিদ্রতা, বাল্যবিবাহ, অশিক্ষাসহ বিভিন্ন সামাজিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে এ সকল নারী ও কিশোরী শ্রমিক শহরমুখী হয়ে জীবনের তাগিদে পাড়ি জমায় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে। যেখানে থাকে না ওদের পর্যাপ্ত সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা। কর্মক্ষেত্রে ওরা শিকার হয় বহুমুখী লাঞ্ছনা আর গঞ্জনার। ফলে অগ্নিকাণ্ড, ভবন ধসসহ বিভিন্ন দুর্ঘটনায় নারী শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এছাড়া সম্প্রতি একজন নারী সাংবাদিককে অবমাননার মাধ্যমে পুরো নারী জাতির সত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে কতিপয় সাম্প্রদায়িক গোষ্ঠী, যা নারী উন্নয়নের প্রধান অন্তরায়। পরিশেষে প্রত্যাশাস্বরূপ বলতে পারি, বর্তমান সময়ের নারীরা পূর্বের তুলনায় অনেক সচেতন, যে কারণে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের বর্তমান উপস্থিতি প্রত্যাশিত।