ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে সোনালী ব্যাংকের অনুদান
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০৭
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া টর্নেডো ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে শনিবার ৪৯৮টি পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত চিনাইর আনজুমান আরা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ, এইচ, এম হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপিকা ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মনিরুজ্জামান। তাছাড়া সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক মো. নজিবর রহমান, শেখর দত্ত, মো. মাহবুব হোসেন, মো. এনামুল হক চৌধুরী, বেগম সেলিমা আহমেদ প্রমুখ। এছাড়া ক্ষতিগ্রস্ত ৫শ ছাত্র-ছাত্রীর মাঝে ৫ লক্ষ ৬১ হাজার টাকা স্কুলের বেতন সহায়তা বাবদ প্রদান করা হয়।