আবারও ভাটের ছবিতে বিপাশা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:০৮
বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু বেশ ক’বছর ধরেই চলচ্চিত্রে খুব একটা সফল হতে পারছেন না। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আত্মা’ বক্স অফিসে বলা যায় একেবারেই ফ্লপ যায়। তার আগে ভাটের ‘রাজ থ্রি’ ছবিটিতেও বিপাশা কোনো প্রশংসা কুড়াতে পারেননি। তার মধ্যে আবার সম্প্রতি ‘ফ্রিডম’ নামের একটি চলচ্চিত্র থেকে বাদ পড়লেন তিনি। তবে টেনশনটা একটু কমই করছেন তিনি, কেননা ভাট প্রোডাকশন তো আছেই। কিছু হোক আর নাই হোক ভাট প্রোডাকশনে যখন ইচ্ছে ছবি করতে পারেন। ভাটের নতুন ছবিতেও অভিনয়ের কথা চলছে তার।