শত বার বউ সাজতে হয়েছে শারমিন লাকিকে
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১১
আরটিভির বিয়ের প্রয়োজনীয় বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘ব্রাইডাল শো’। এবার শততম পর্বে পা রাখতে যাচ্ছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শারমিন লাকি। শারমিন লাকি বলেন, ‘শুরু থেকেই এ অনুষ্ঠানের জন্য দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। দেখতে দেখতে এ অনুষ্ঠান শততম পর্বে পা রাখল কিন্তু টেরই পেলাম না। সবচেয়ে মজার বিষয় লাক্স ব্রাইডাল শোর প্রতি পর্বেই আমাকে বউয়ের সাজে সাজতে হয়েছে।’