চিত্রাঙ্গদা সিংয়ের সংসারে বিচ্ছেদ
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১২
তারকাখ্যাতি পেলেই বুঝি সংসার ভাঙতে হয়। এমন নজির শোবিজ মিডিয়ায় এ পর্যন্ত অনেক তারকাই দেখিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার এগোচ্ছেন চিত্রাঙ্গদা সিং। সম্প্রতি ভারতীয় একটি জাতীয় দৈনিকে প্রকাশ হয় চিত্রাঙ্গদা সিং বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আর্জি করেছেন। চিত্রাঙ্গদার ঘনিষ্ঠ সূত্র ও একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে। আরও জানা যায়, তারা দু’জনই আপসে এই বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। তারপরও আদালত আগামী ১১ নভেম্বর পর্যন্ত সমঝোতা করার সময় দিয়েছে। উল্লেখ্য, চিত্রাঙ্গদা সিংয়ের স্বামী জয়তী রান্ধা পেশায় একজন গল্ফ খেলোয়াড়। তাদের জরোয়ার নামের একটি পুত্র সন্তানও রয়েছে।