তবুও জীবন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১৩
আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। গোলাম রাব্বানীর রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আরফান নিশো, বাঁধন, তানভীন সুইটি, স্বাগতা, মামুনুর রশীদ, আজিজুল হাকিম, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, জ্যোতিকা জ্যোতি, মিশু সাব্বির প্রমুখ।