একাধিক ধারাবাহিক নিয়ে উদয় খান
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১৩
তরুণ প্রতিভাবান অভিনেতা উদয় খান এখন একাধিক ধারাবাহিক ও এক ঘণ্টার নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছুদিন আগে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হূদয়ে ৭১’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। অভিনয়ে নিজের পথচলা প্রসঙ্গে উদয় খান বলেন, ‘এখন আমার অভিনীত একাধিক ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। আরও বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় আছে। তার পাশাপাশি আসছে ঈদের জন্যও কয়েকটি নাটক ও টেফিল্মে কাজ করছি। অভিনয়েই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।’