গাজীপুরের তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২১
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরোজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ।
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হচ্ছেন, মোশারফ হোসেন দুলাল, ইজাদুর রহমান মিলন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ ও এমদাদুল হক মুসুল্লী। পিরোজালী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সাইফুল্লাহ সরকার মঞ্জু, অ্যাডভোকেট ফরিদ মন্ডল, আব্দুস সামাদ, গাজী সালাউদ্দিন রফিক ও সোহেল রানা। ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীগণ হলেন ইউসুফ মোঃ সেলিম রেজা আলহাজ্ব সালাউদ্দিন সরকার, মোঃ আবু বকর সিদ্দিক, জগদিশ চন্দ্র বর্মন, আব্দুর মান্নান সিকদার, জসিম উদ্দিন, আব্দুর রহমান, হাফেজ ইব্রাহিম, জামাল হোসেন সোহেল, জয়নাল আবেদীন, আবুল হোসেন, জুয়েল আহমেদ, সারোয়ার আলম, লিয়াকত আলী ও বাবুল হোসেন।