মোরেলগঞ্জে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মা আহত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২১
উপজেলার ডেউয়াতলা গ্রামে স্কুল পড়ুুয়া মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে মা কবিতা রানী মৃধা। ঘটনার দিন গভীর রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের পুত্র হাসিবুর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী মেয়েটির বাড়িতে ঢুকে ভাংচুর শুরু করে। এ সময় গৃহকর্তা বাধা দিলে সন্ত্রাসীরা তাকে মারপিট করে হত্যার হুমকি দেয়। পরে ওই সন্ত্রাসীরা তার স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় মা মেয়ের ইজ্জত বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।