ফেনীতে ছিনতাই মামলার বাদীকে প্রাণনাশের হুমকি
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:২২
ফেনী শহরের গুদাম কোয়ার্টার আবু বক্কর সড়কে সন্ত্রাসীরা ২৫ এপ্রিল দিনদুপুরে ব্যবসায়ী তামিম হোসেনের ২ লক্ষ টাকা ছিনতাই করে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করলে উক্ত ব্যবসায়ী পরিবারকে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি প্রদান করছে।
ব্যবসায়ী তামিম হোসেন জানান, ছিনতাই ঘটনায় তিনি ও তার পিতা স্থানীয় ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ও এলাকার কমিউনিটি পুলিশিং-এর সভাপতি জাহিদ হোসেন ভুঁইয়া আজমিরী বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্রধারী ছিনতাইকারী জলিল ও আফসারের বিরুদ্ধে মামলা করলে আদালত উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ফেনী মডেল থানা গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পরও ছিনতাইকারীদের গ্রেফতার না করায় তারা ক্ষিপ্ত হয়ে তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করছে।